নরসিংদী সদরে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
নরসিংদী সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান কবির আহম্মেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এতে কবির আহম্মেদ মোট ৫৯ হাজার ৩৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েতের ইসলামীর আমিরুল ইসলাম ৫৩ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে কবির আহম্মেদ ৫৬ হাজার ৪৬৯ এবং জামায়েতে ইসলামী আমিরুল ইসলাম ৫১ হাজার ৯৭২ ভোট পেয়েছিলেন।
এ উপজেলার ১৪১ কেন্দ্রের মধ্যে জাল ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে তিনটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছিল।
