২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় কাদের জয়ী

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল কাদের আনারস প্রতীকে ৬৮ হাজার ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:27 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

অপরদিকে পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন আনারস মার্কা প্রতীকে ১১০টি কেন্দ্রে ১ লক্ষ ১১ হাজার ১৪৭ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রাথী মাওলানা ইকবাল হোসাইন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫৯৩ ভোট।

সদর উপজেলায় মোট ১৪১টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৩২৩ ভোট।