কালীগঞ্জে আ.লীগ বিজয়ী
গাজীপুরের কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোয়াজ্জেম হোসেন পলাশ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দোয়াত কলম প্রতীকে তিনি ৫৮ হাজার ৫৬৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুল হক বাগমার (আনারস) ২৪ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন।
সোমবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার জানান, রাত ১০টায় কালীগঞ্জ উপজেলার সব কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে মোয়াজ্জেম হোসেন পলাশ বিজয়ী ঘোষণা করা হয়েছে।
