চান্দিনায় আ.লীগ সমর্থিত তপন চেয়ারম্যান
কুমিল্লার চান্দিনা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তপন বকসী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
আনারস প্রতীকে তিনি ১ লাখ ৩১ হাজার ৬৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত এলডিপির প্রার্থী মো. আবু তাহের টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
