মৌলভীবাজারের দুটোই আ.লীগের ঘরে
মৌলভীবাজারের জুরী ও রাজনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে উপজেলা দুটির সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল জানিয়েছেন।
জুরী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমএ মুমীত আসুক চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
আনারস প্রতীকে তিনি ২৮ হাজার ৪৩৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন আহমেদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৫৫ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
রাজনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আকছির খান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
দোয়াত কলম প্রতীকে তিনি ২৬ হাজার ৪৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জামি আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯২২ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
