২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় বিএনপির হরতাল

ফেনীর ছাগলনাইয়ায় অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুর আহম্মদ মজুমদার সোমবার বিকালে এ হরতালের ঘোষণা দেন।

ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে এর আগে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।