কিশোরগঞ্জের অষ্টগ্রামে আ.লীগ নেতা বিজয়ী
পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম জেমস জয়লাভ করেছেন।
কাপ-পিরিচ প্রতীকে বিজয়ী প্রার্থী ৪৩ কেন্দ্রে ৩৬ হাজার ৩০৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বিএনপি সমর্থিত কাজী মনসুরুল কাদের পেয়েছেন ১৮ হাজার ১৪ ভোট।
কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ ফলাফল জানিয়েছেন।
এদিকে, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে দুপুরে অষ্টগ্রাম উপজেলায় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
