২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লৌহজংয়ে বিএনপির ভোট বর্জন

নানা অনিয়মের অভিযোগ তুলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান খান নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “৪৫টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। অন্যান্য কেন্দ্রেও নানা অনিয়ম হয়েছে। তাই আমি নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছি।”

সহকারী রির্টানিং অফিসার মো. খালেকুজ্জামান জানান, শাহজাহান খান লিখিত একটি পত্রে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবি করেন। পত্রের কোথাও তিনি ভোট বর্জনের কথা উল্লেখ করেননি।