২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাছড়িতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান জেএসএসের

উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান এবং পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:34 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত উদয়জয় চাকমা (আনারস) ৬ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা (কাপ-পিরিচ) পেয়েছেন ২ হাজার ৮৫১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত রিটন চাকমা (তালা) ৬ হাজার ২৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জুরাছড়ি ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি চাকমা (উড়োজাহাজ) পেয়েছেন ২ হাজার ৬৮০ ভোট।

নারী ভাইস-চেয়ারম্যান পদে জয়ী জেএসএস সমর্থিত প্রার্থী শেফালী দেওয়ান (পদ্ম ফুল) পেয়েছেন ৬ হাজার ৭৪ ভোট।

তার নিকটত স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য ও নারী নেত্রী মিতা চাকমা (কলস) পেয়েছেন ৪ হাজার ৩১ ভোট।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।