টাঙ্গাইলে আ.লীগ-বিএনপি ৩-১
টাঙ্গাইলে ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত মো. সরোয়ার আলম খান আবু দোয়াত কলম প্রতীকে ৮০ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. জাকির হোসেন সরকার মোটরসাইকেল প্রতীকে ৪৭ হাজার ৮২৮ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. হেলাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র নাজমা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কালিহাতী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু মোটর সাইকেল প্রতীকে ৮৯ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (বিদ্রোহী) মো. শুকুর মাহমুদ চিংড়ি মাছ প্রতীকে ৬৫ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আবদুর মজিদ তোতা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নাগরপুর উপজেলায় বিএনপি সমর্থিত মো. আব্দুস সামাদ দুলাল ঘোড়া প্রতীকে ৪৩ হাজার ৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী মো. মুলতান উদ্দিন কাপ পিরিচ প্রতীকে ৩৩ হাজার ১৪১ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসাইন জানান এ তথ্য জানান।
ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মো. আব্দুল হালিম (দোয়াত কলম) প্রতীকে ৪৬ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা মোটর সাইকেল প্রতীকে ২৯ হাজার ৫২৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হেলালুজ্জামান সরকার এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (বিদ্রোহী) শাহীনুল ইসলাম তরফদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত হোসনে আরা বেবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
