ধামরাইয়ে চেয়ারম্যান বিএনপির
ঢাকার ধামরাই উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তমিজ উদ্দিন।
দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৮,৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম কবীর মোল্লা আনারস প্রতীকে পান ৭৪,২৭৪ ভোট।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিন মিয়া রোববার রাতে ফল ঘোষণা করেন।
