২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ৩টি উপজেলাই আ.লীগের ঘরে

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থপর্বে নির্বাচনে বরিশালের তিনটি উপজেলা পরিষদের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 12:48 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার ফলাফল ঘোষণা করেন।

উজিরপুর উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান কাপ পিরিচ প্রতীকে ৭৯ হাজার ৮৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মাজেদ তালুকদার দোয়াত কলম প্রতীকে ২০ হাজার ২১০ ভোট পেয়েছেন।

আগৈলঝাড়া উপজেলায়

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা খান আনারস প্রতীকে ৬৬ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জ্যোতিন্দ্রনাথ মিস্ত্রি দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৩০৪ ভোট পেয়েছেন।

এরআগে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হয়।

তিনি দোয়াত-কলম প্রতীকে ৭০ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।