২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বিএনপি জয়ী

কক্সবাজারের রামু উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আহমেদুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:23 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ফল ঘোষণা করেন।

আনারস প্রতীক নিয়ে আহমেদুল হক চৌধুরী পান ৩৩ হাজার ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাছান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২১২ ভোট।

অন্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মাবুদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পান ১৯ হাজার ১৫১ এবং একই দলের সোহেল সরওয়ার কাজল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৭৪ ভোট।