পীরগঞ্জে বিএনপি জয়ী
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. জিয়াউল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
রোববারের নির্বাচনে তিনি আনারস প্রতীকে ৫৯ হাজার ৭২৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইকরামুল হক মোটর প্রতীকে ৫৭ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাব্বির হোসেন এ ফলাপল ঘোষণা করেন।
