বৌদ্ধ মন্দির পোড়ানো মামলার আসামি চেয়ারম্যান নির্বাচিত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির ব্যানারে জামায়াত সমর্থিত প্রার্থী তোফাইল আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববারের নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে ১৩ হাজার ১৮২ ভোট পেয়েছেন।
রামু বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার মামলায় অভিযুক্ত তোফাইল আহমদ বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীক পেয়েছেন ৯ হাজার ৬৫ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার আহমেদ জামিল এই ফলাফল ঘোষণা করেন।
