২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার অভিযোগে দণ্ডিত ছেলে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাবার অভিযোগে তার নেশাগ্রস্ত ছেলেকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:37 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

উল্লাপাড়ার থানার উপ-পরিদর্শক হরেন্দ্র নাথ জানান, শনিবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার তার মাদকাসকক্ত ছেলে আব্দুল হালিমের (২৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

রাতে পৌর এলাকার নবগ্রামের নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।