২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

ভোলার মনপুরা উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 05:57 PM

রোববার ভোট শুরুর তিন ঘণ্টা পর মনপুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

শামসুদ্দিন বাচ্চু বলেন, “আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিসেস সেলিনা চৌধুরীর সমর্থকরা মরপুরা উপজেলার ভোট কেন্দ্র দখল করে আমর এজেন্টদের জোর করে বের করে দিয়েছে। তাই আমি এ ভোট বর্জন করছি “

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা চৌধুরী ভোলা-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য জাফর উল্লাহ চৌধুরীর স্ত্রী।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে সারা দেশের ৯১টি উপজেলার মধ্যে ভোলার দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় ভোট হচ্ছে।