হাজীগঞ্জে ফল স্থগিত, এগিয়ে আ. লীগ
চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।
রিটার্নিং অফিসার ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, স্থগিত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৯টি কেন্দ্রের মধ্যে ৭৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। গোলযোগের কারণে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
স্থগিত ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬২।
ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট ও প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলমে পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট।
অর্থাৎ আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন ৩,৫৬০ ভোটে।
স্থগিত দুই কেন্দ্রের মধ্যে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮৬৯ ভোট ও পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৮৯৩ ভোট রয়েছে।
অর্থাৎ স্থগিত কেন্দ্রের ভোটের সংখ্যা এ দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যার চেয়ে বেশি। তাই পুনরায় ভোট গ্রহণ হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা সম্ভব নয়।
