বরিশালের বাবুগঞ্জ ও মুলাদীতে আ. লীগ জয়ী
বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিতরা চেয়রম্যান পদে জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
বাবুগঞ্জে কাপ-পিরিচ প্রতীক নিয়ে সরদার মো. খালেদ হোসেন পেয়েছেন ৩৬ হাজার ৬৫১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সুলতান আহমেদ খান আনারস প্রতীকে পান ৯ হাজার ৮১৯ ভোট।
মুলাদীতে মো. তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আ. ছত্তার খান কাপ-পিরিচ প্রতীকে পান ৫ হাজার ৭০৯ ভোট।
