সাতক্ষীরার কালীগঞ্জে আ. লীগ জয়ী
সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত শেখ ওয়াহেদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতীকে ৬১ হাজার ৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আজিজুর রহমান মোটর সাইকেল প্রতীকে ৫৬ হাজার ৯২ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফারুক আহমেদ এই ফল ঘোষণা করেছেন।
