২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি বিজয়ী

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:02 AM

Updated : 22 Aug 2022, 05:54 PM

দেলদুয়ার উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবু কায়সার খান জানান, বিএনপি সমর্থিত এসএম ফেরদৌস আহমেদ মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম মঈন সিদ্দিকী আনারস প্রতীকে ২৪ হাজার ১০৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত এস এম আনিছুর রহমান টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিবাবে নির্বাচিত হযেছেন।

তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ইকবাল হোসেন টিয়াপাখী প্রতীকে ২০ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রেবেকা পারভিন কলস প্রতীকে ১৬ হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত দেওয়ান তাহমিনা হক ফুটবল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৩৪ ভোট।