২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে লাখ টাকাসহ জামায়াত প্রার্থীর ভাই আটক

উপজেলা পরিষদ নির্বাচনের আগের রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে যশোরের মণিরামপুরে জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ভাইকে আটক করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 02:03 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরহাট গ্রাম থেকে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী এনামুল হকের ভাই মফিজুর রহমানকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বলেন, “মফিজুর গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এসময় পুলিশ তাকে আটক করে।”

তার কাছ থেকে নগদ এক লাখ টাকা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রেশমা।