সুনামগঞ্জে মিছিল করায় ১০ হাজার টাকা জরিমানা
নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে মিছিল করায় সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটানিং অফিসার।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মো. সুলেমান এ জরিমানা করেন।
সুলেমান জানান, বৃহস্পতিবার রাতে তাহিরপুর সদরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করায় তাকে এ জরিমানা করা হয়েছে।
