২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে স্থগিত ছয় কেন্দ্রের ভোট ১০ মার্চ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আগামী ১০ মার্চ ছয় কেন্দ্রের ভোট গ্রহণ হবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 10:42 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কেন্দ্রগুলো হলো প্রত্যাশী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চর রাঘব রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর উচ্চ বিদ্যালয়, লড়াইচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসা ও পূর্ব হর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত ২৭ ফেব্রুয়ারি এ কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত হয়েছিল।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, এই ৬টি কেন্দ্রের ভোট পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্য অনুষ্ঠিত হবে।

সাহেদুল ইসলাম জানান, গত ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে ১০৫টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯৯ কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের ওয়াহিদুর রহমান রানা ৫৪ হাজার ৫১৪ ভোট ও ১৯ দলের প্রার্থী শরীফ মো. আবদুল কুদ্দুস ৪৫ হাজার ৯০৫ ভোট পান। ভোটের ব্যবধান ৮ হাজার ৬০৯। স্থগিত ৬টি কেন্দ্রের ভোট ১২ হাজার ৫৭৬।

এ কারণে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

এছাড়া চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ও বিজিত প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রেরগুলোর মোট ভোটের চেয়ে বেশি। তাই ওই দুটি পদে ভোটের প্রয়োজন নেই।