২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার মনোহরগঞ্জ ও দেবীদ্বারে বিএনপি জয়ী

কুমিল্লার মনোহরগঞ্জ ও দেবীদ্বার উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 03:05 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

জেলা রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।

মনোহরগঞ্জে চেয়ারম্যান হয়েছেন বিএনপির ইলিয়াছ পাটোয়ারী। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৯৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাকির হোসেন কাপ-পিরিচ নিয়ে পান ৩৮,৫৯১ ভোট।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বর্তমান ভাইসস চেয়ারম্যান বিএনপির কামাল হোসেন বুলু। চশমা নিয়ে তিনি পান ৪৩,০৩১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আফরোজা কুসুম ফুটবল প্রতীকে পান ৪৮,৭১৬ ভোট।

দেবীদ্বারে চেয়ারম্যান হয়েছেন বিএনপির রুহুল আমিন হালদার। টেলিফোন প্রতীকে তিনি পান ৬৯,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এ এফ এম তারেক দোয়াত কলম নিয়ে পান ৫৯,০৪৩ ভোট।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বিএনপির সাইফুল ইসলাম সহিদ। তিনি টিউবওয়েল প্রতীকে পান ৩৭,৯৭১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বিএনপির সুফিয়া বেগম। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ৪৯,৬৪৩ ভোট।