শিবপুরে বিএনপি হারাল বিদ্রোহীর কাছে
নরসিংদীর শিবপুর উপজেলায় বিএনপির বিদ্রোহী সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আরিফুল ইসলাম মৃধা দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৯ হাজার ৫১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. তোফাজ্জল হোসেন হোসেন ৩০ হাজার ২১৩ ভোট পেয়ে পেয়েছেন।
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা বেগম ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার নরসিংদীর শিবপুরে শান্তিপুর্ণভাবে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ পর্বে এ জেলায় শুধু এই উপজেলায় নির্বাচন হয়েছে।
