বান্দরবানে ২ উপজেলায় জনসংহতি জয়ী
বান্দরবানের চারটি উপজেলার মধ্যে দুটির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এদুটিতে জনসংহতি সমিতি(পিসিজেএসএস) প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)এর প্রার্থী অংথোয়াইচিং মারমা আনারস প্রতীক ৬৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এই উপজেলা পরিষদে চেয়ারম্যান ছিলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বাসিংথুয়াই মারমা হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯৫ ভোট।
রোয়াংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)এর প্রার্থী ক্যবামং মারমা আনারস প্রতীক নিয়ে ৬,৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চহাইমং মারমা চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৬০৬ ভোট।
এই উপজেলা পরিষদে এরআগে আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান ছিলেন।
এ দুটি উপজেলার ফলাফল ঘোষণার সময় অন্য দুই উপজেলা থানচি ও লামা উপজেলার ভোট গণনা চলছিল।
