১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের এখনও সংশয় রয়েছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, তারা নানা ধরণের কলাকৌশল, সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে।” রোববার নির্বাচন কমিশনে আরপিও এবং সংসদীয় আসনের সীমানা নিয়ে দুই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের এখনও সংশয় রয়েছে। আসলে এটা কতটুকু হওয়া সম্ভব, নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি না, সেই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন।”

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:06 PM

Updated : 10 Sep 2026, 12:55 PM