যে কোনো সময়ের তুলনায় গণমাধ্যম এখন ‘বেশি স্বাধীন’, দাবি তথ্য প্রতিমন্ত্রীর
বাক স্বাধীনতার নামে ‘অপতথ্য’ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।