এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি জায়ান্টদের চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন ছয়টি শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীরা। মঙ্গলবার হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজের পর প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোষণা দেন। একইসঙ্গে এই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে নিজের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমেরিকা অনেকটা এগিয়ে রয়েছে। এটি একটি ‘বিস্ময়কর শিল্প’, শিল্পবিপ্লবের চেয়েও এর প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ১২:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৬