প্রশ্নফাঁসের জেরে বিক্ষোভ ছড়িয়েছে সারা ভারতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চাপ অব্যাহত রাখতে বিভিন্ন বিরোধী দল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শ্রীনগর, কলকাতা, মুম্বাই, পুনেসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা ব্যানার ও জাতীয় পতাকা হাতে মিছিল করেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেন।