চীনের ইনার মঙ্গোলিয়ায় নাদাম উৎসবে লাখো মানুষের সমাগম
চীনের ইনার মঙ্গোলিয়ার জিলিনহটে শুরু হয়েছে ৩৬তম ইনার মঙ্গোলিয়া ট্যুরিজম নাদাম মেলা। উদ্বোধনী দিনে এক লাখের বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। কুস্তি, তিরন্দাজি, ঘোড়দৌড়সহ নানা সাংস্কৃতিক আয়োজন উৎসবকে প্রাণবন্ত করে তোলে।