প্রায় অধিকাংশ কেন্দ্রের ভোটে অনিয়মের অভিযোগে ‘জাকসু নির্বাচন ২০২৫’ বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরাও। এ বিষয়ে ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন মনিটরিং টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, “একটি বিশেষ দল ‘উগ্রপন্থী’ আচরণ করেছে বিভিন্ন কেন্দ্রে; অতিরিক্ত ব্যালট ছাপিয়ে তারা বিজয়ী হওয়ার চেষ্টা করেছিল।”