জামায়াত এখন আর ইসলামি দল নয়: কুষ্টিয়ায় চরমোনাই পীর
জামায়াতে ইসলামীকে আর ইসলামি দল বলা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।