স্মার্টফোন আর বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ: শাওমি বাংলাদেশের জিএম
বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং গ্রাহকদের সংকুচিত ক্রয়ক্ষমতার মাঝেও দেশের প্রযুক্তি বাজারে স্মার্টফোনের চাহিদা ও ব্যবসায়িক কৌশলে এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রতিকূল এই পরিস্থিতিতেও কীভাবে দেশের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট শাওমি?
একই সাথে স্থানীয় উৎপাদন, গ্রে মার্কেটের চ্যালেঞ্জ, ফ্ল্যাগশিপ ফোনের দাম বৃদ্ধির নেপথ্যের কারণ এবং শাওমির ভবিষ্যৎ ‘স্মার্ট হোম ও মোবিলিটি’ ইকোসিস্টেম নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন চিনওয়্যাগ উইথ দ্য চিফস-এ খোলামেলা আলোচনা করেছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।