নতুন মুখ, নতুন ভাবনা: পর্ব ০৪, উত্তরা ইউনিভার্সিটি
নির্বাচনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নবীন ভোটার বা প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছেন। অনেকক্ষেত্রেই তারা নির্বাচনের ভাগ্য নিয়ন্তা হয়ে ওঠেন। এবারে যারা প্রথম ভোটার তারা নির্বাচন নিয়ে কী ভাবছেন? নির্বাচনের পর কেমন সরকার তারা দেখতে চান? নবীন ও প্রথমবারের মতো ভোট যারা দিতে যাচ্ছেন তাদের ভাবনা, দেশ ও রাজনীতি নিয়ে তাদের মতামত জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজন। আজকের পর্বে থাকছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতামত।