পাকিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় দুইদিনে ৩২ মৃত্যু
পাকিস্তানের চারটি প্রদেশে দুই দিনের ভারি বৃষ্টিতে হঠাৎ বন্যায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, রোববার থেকে সোমবার পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অংশে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি হড়কা বান, ভূমিধস ও প্রবল বৃষ্টিতে শহরগুলোর বিভিন্ন অংশ তলিয়ে যেতে পারে।
পাকিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় দুইদিনে ৩২ মৃত্যু
