Published : 08 Sep 2025, 05:29 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসেবে সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন সীমা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি সুন্দর ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে ভোটে আসার কথা বলছেন। ভোটারদের উদ্দেশ্যে সীমা বলেছেন, “আমাকে ভোট দিন; আপনাদের মান রাখব।”