০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুলির শব্দের পর হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার থেকে যখন সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
গুলির শব্দের পর হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার থেকে যখন সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে হঠাৎ গুলির শব্দ! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হল নিরাপদ স্থানে। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে ডিনার চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন অন্যদের সঙ্গে কথা বলছিলেন, তখনই টেবিলের কাছে হট্টগোল শুরু হয়। এ সময় বিকট শব্দ শোনা যায় এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘নিচে থাকুন, নিচে থাকুন’ বলে চিৎকার করতে করতে প্রেসিডেন্টকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যান। সিক্রেট সার্ভিস পরে জানিয়েছে, সেখানে সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং নিরাপত্তা বেষ্টনীতে থাকা অন্য সবাই নিরাপদ রয়েছেন।