আমাদের বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
আমাদের মত-পথ আলাদা হতে পারে, তবে বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।