ব্র্যাকের সম্মেলন: জলবায়ু সংকট মোকাবেলায় স্থানীয় উদ্ভাবনে গুরুত্ব
জলবায়ু সহনশীল বীজ, ডিজিটাল পরামর্শ, জলবায়ু ঝুঁকি বীমা এবং কৃষিতে অর্থায়নের সুযোগের ক্ষেত্রে সমন্বিত ও প্রেক্ষাপট উপযোগী কৌশলগুলো উঠে এসেছে ব্র্যাকের জলবায়ু অভিযোজন বিষয়ক এক সম্মেলনে। শুক্র ও শনিবার সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।