০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
"বিগত দেড় বছরে 'মব'সহ মুক্তিযুদ্ধকে নিয়ে যেসব ঘটনা ঘটেছে, তাতে অনেকে এবার মুক্তিযুদ্ধ নিয়ে বই প্রকাশে হয়ত সাহস করেননি।"
সালেক খোকনের নতুন বই ‘গৌরব ও বেদনার একাত্তর’। মঙ্গলবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
বইটির মোড়ক উন্মোচন করে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “এই ইতিহাস যখন পরবর্তী প্রজন্মের কাছে বা তারও পরের প্রজন্মের কাছে বলা হবে সবাই তাকে (লেখককে) মনে রাখবে, ইতিহাসের লিপিকার হিসেবে।”