রুগ্ন শিল্পের জন্য ৬০ হাজার কোটি টাকা: ব্যর্থতাই যেখানে সবচেয়ে লাভজনক বাণিজ্য
যে ব্যবসায়ী নিয়মিত কর দেন, ব্যাংকের কিস্তি শোধ করেন এবং শ্রমিকের বেতন বাকি রাখেন না, তার জন্য কোনো ছাড় নেই। অথচ বছরের পর বছর ঋণ খেলাপি হওয়া প্রতিষ্ঠান পাচ্ছে বাজারদরের অর্ধেক সুদে বিপুল ভর্তুকি। লোকসান দেওয়া অদক্ষ শিল্প প্রতিষ্ঠানকে সস্তা ঋণে বাঁচিয়ে রাখার অর্থ হলো জম্বি প্রতিষ্ঠানের জন্ম দেওয়া, যা সুস্থ ও সৎ প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা ধ্বংস করে।