‘সিনা টান টান তত্ত্ব’ ও জাতীয়তাবাদের ভ্রান্ত পাঠ
যে দেশে নিরাময়যোগ্য হামে শত শত শিশুর মৃত্যু রোধ করা যায় না, খাদ্য-জ্বালানি ও তথ্য নিরাপত্তা যেখানে প্রতিনিয়ত হুমকির মুখে—সেখানে হুট করে অস্ত্র তৈরির আলোচনা কার স্বার্থে? এটি কি আসলেই দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস, নাকি নিতান্তই ‘গরিবের ঘোড়া রোগ’?