২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা কলি’তেও তারা রাজি।
‘শাপলা’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, “কারো চাপে নয়, নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্তে বিধিমালায় ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করেছে।”
শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি ইসির স্বেচ্ছাচারিতা। রাজনৈতিকভাবে প্রতীক আদায় করতে হলে রাজপথে নাোর কথাও বলেছেন তিনি।
“আইনগত বাধা না থাকা সত্ত্বেও শাপলা প্রতীক না দিতে নানা তালবাহানা করা হচ্ছে।”
কমিশন এখন বলছে, নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে নিতে চায় তারা।
“আমরা তাদের সতর্ক করেছি আজ। যদি তারা এটা করে, এসব বিষয় সমাধান না করে, এ ইসির সবাইকে পদত্যাগ করাতে বাধ্য হব,” বলেন তিনি।
এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সেই সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
“আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। নির্বাচন কমিশন স্পাইনলেস (মেরুদণ্ডহীন)।”