ভোটারদের দুর্ভোগ নিয়ে মেঘমল্লার বসুর উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরোধ পর্ষদের জিএস মেঘমল্লার বসু। তিনি বলেন, পরীক্ষার কারণে অনেকে প্রার্থী হতে পারছেন না। আবার হল কার্ড নিয়ে ভোগান্তির কারণে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দেওয়া নিয়ে অনীহা দেখা দিতে পারে।