০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
এই পৃথিবীতে সত্য গুম, সহানুভূতি নির্বাসিত। মানবতা নামমাত্র টিকে আছে সামাজিক মাধ্যমে। এমন বাস্তবতায় দাঁড়িয়েই তৈরি হয় ‘মাইলস্টোন’।
নরককুণ্ডে পরিণত হওয়া ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের বের করে আনতে মাহেরিন ও মাসুকার সাহসীকতার গল্প দেশের মানুষকে আপ্লুত করে।
“আমাদের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন মাহেরীন চৌধুরী ম্যাম। ওনার শ্বশুর ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য,” বলেন গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম।
মাহেরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সমন্বয়ক ছিলেন।
“ওখানে যারা ছিলেন, তারা আমাদের বলেছেন, উনি বের হতে পারতেন, কিন্তু হননি। উনি বাচ্চাদের আগে বের করার চেষ্টা করেন,” বলেন মাহেরিনের ভাই মুনাফ চৌধুরী।