ভোটের প্রস্তুতি: আইনশৃঙ্খলার প্রাক-প্রস্তুতি সভা সেপ্টেম্বরে, ‘পুলিশ-প্রশাসনে নজর’ ইসির
“আমরা নিজেদের কর্মকর্তাদের চেঞ্জ করছি। প্রশাসন, পুলিশে চেঞ্জ হচ্ছে, আরও চেঞ্জ হবে। শিডিউল ঘোষণার পরে হবে। ভোটের আগের দিনও মেজর কোনো বিষয় থাকে, সেটাও হবে। ভালো ইলেকশনের এগুলো পূর্বশর্ত,” বলেন ইসি আনোয়ারুল ইসলাম।