১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
“প্রাথমিক শিক্ষায় অগ্রগতি হলেও এখনো সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়নি,” বলেন ববি হাজ্জাজ।
এর আওতায় শিক্ষার্থীরা আবৃত্তি, কেরাত, বক্তৃতা, সংগীত, নৃত্য, নাটক ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে তুলে ধরেন তিনি।
শিক্ষকের মান উন্নত না হলে শিক্ষার মান উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দিয়ে তিনি বলেন, ২০২৮ সালের পর প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক ক্লাসে ঢুকবে না। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উদ্যোগে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা’ শীর্ষক একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।
“আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে গিয়ে অনেক জায়গায় শিক্ষার্থীরা পাস করতে পারে না।”
“করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই।”
জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৪ লাখের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে, বলেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে একজন কর্মকর্তা বলেছেন, স্কুলগুলো যে কারিকুলামেই পাঠদান করুক, পরিচালনা করতে হবে ‘অভিন্ন’ নীতিমালা মেনে।
পডকাস্টে বক্তব্যের কিছু অংশ ‘ভুলভাবে বোঝা’ হয়েছে এবং কিছু ক্ষেত্রে তার ‘ভুল ব্যাখ্যাও’ করা হয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।