০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
“আপনারা হাত তুলে আমাকে বলেন, কয়জন বলতে পারবেন (গণভোটে) ৩০টা প্রস্তাব কী ছিল? আপনারা কিসের জন্য ভোট দিয়েছেন, সেটা আপনারা জানেন বলে আমার মনে হয় না।”
“নির্বাচনে টাকার খেলা চলছে,” বলেন তিনি।
“রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট, দ্ব্যর্থহীন ও সময়বদ্ধ অঙ্গীকার থাকতে হবে।”
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক একটি বিভাগীয় সংলাপে কথা বলেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রত্যেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সোমবার বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে তিনি বক্তব্যে এ কথা বলেন।
টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন পূর্বশর্ত হলেও তা ‘যথেষ্ট’ নয়, বলেন তিনি।
“সুশাসন ও জবাবদিহিতা না থাকলে কেবল নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব নয়,” বলেন বদিউল আলম।
রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বিষয়টি পাঁচবার উত্থাপন হলেও সাড়া মেলেনি, বলেন তিনি।